কবি মৌসুমী ভৌমিকের কবিতার ব্লগ। কবি পরিচিতি : জন্ম ২২ জ্যৈষ্ঠ ১৩৮০ সালে দক্ষিণ দিনাজপুর জেলার সাফানগর গ্রামে । পেশায় কেন্দ্রীয় সরকারী আধিকারিক। ছোটবেলা থেকে সাহিত্যানুরাগী । কর্মসূত্রে দীর্ঘদিন বাংলার বাইরে সিকিমে থাকলেও বাংলাভাষাকে মনে প্রাণে ভালবাসেন। সেই টানে অবসর সময়ে লেখালেখির প্রয়াস। মাঝে মাঝে শখে আবৃত্তিও করেন। দুটি একক কাব্যগ্রন্থ ও দুটি পকেটবুক ছাড়াও কয়েকটি যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। সানন্দা এবং আরও বেশ কিছু পত্রিকায় লেখা প্রকাশিত হয়েছে।
Sunday, 16 January 2022
নকশি কাঁথা
আমার মায়ের বেশ কিছু নকশিকাঁথা ছিল
বেশিরভাগেরই জমিনটা সাদা হলেও
গায়ে রঙবাহারি সুতোর মিহিকাজ ।
পুরনো শাড়ি - যেগুলোর মায়া পুরোটা
কাটিয়ে উঠতে পারেনি, সেগুলোর পাড় থেকে
শক্তপোক্ত রঙবেরঙের সুতোগুলোকে
হাতের আঙুল ও পায়ের আঙুলের
ম্যাজিকে অনায়াসে তুলে এনে
তাদের সাহায্যে মা, সাদা কাঁথার উপর
বুনে দিত রঙবাহারি মিহিকাজ।
সে কাজের মধ্যে মায়ের কত কত সময় যে গাঁথা আছে
আছে মায়ের আঙুলের কত কত গান
সেসব মুহূর্তের কত সুখদুঃখের অনুভব।
কত কত ভাবনা, গল্পগাছার বুনন
এতকিছুর মিশেলে মায়ের গন্ধ
আরও ছড়িয়ে ছিল সে কাঁথায় ।
প্রিয় সে নকশিকাঁথা স্মৃতিঘরে
আজও এতদূরে মায়ের সুবাস নিয়ে আসে।
Subscribe to:
Posts (Atom)
গদ্য
সবুজাভ উপত্যকার বাতাসের সাথে দৌড়তে দৌড়তে ভাবনারাও দুরন্ত হয়ে ওঠে। পাইন বেয়ে প্রশমিত রোদের ডানায় লেগে থাকে চপলতাহীন রোমাঞ্চ। বেলা মুখর হ...
-
আরও একবার মৌসুমী ভৌমিক ============ আরও একবার জন্ম নিতে চাই সবুজ বনবীথিকায় - পৃথিবীপ্রাঙ্গনে, সুভাষিত রবির কিরণে ...